নালিতাবাড়ীতে বন বিভাগের অভিযানে ৫ একর বনভূমি উদ্ধার

নালিতাবাড়ীতে বন বিভাগের অভিযানে ৫ একর বনভূমি উদ্ধার

নালিতাবাড়ীতে বন বিভাগের অভিযানে ৫ একর বনভূমি উদ্ধার

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৭:১৬ পিএম   (ভিজিট : ০)

উচ্ছেদ আতঙ্কে শতাধিক পরিবার

X

উচ্ছেদ আতঙ্কে শতাধিক পরিবার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা রেঞ্জের অধীন সন্ধ্যাকুড়া মৌজায় অভিযান চালিয়ে প্রায় ৫ একর সংরক্ষিত বনভূমি অবৈধ দখলমুক্ত করেছে বন বিভাগ। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান শেষে উদ্ধার করা জমিতে বন বিভাগের সাইনবোর্ড স্থাপন এবং লাল নিশানা টাঙিয়ে জমিটি বন বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়। বন বিভাগের দাবি, সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করে বনাঞ্চল রক্ষার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এদিকে ওই এলাকায় বসবাসকারী শতাধিক পরিবারের সদস্যরা উচ্ছেদের আশঙ্কায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। তাদের দাবি, বাপ-দাদার আমল থেকেই তারা সেখানে বসবাস করে আসছেন। হঠাৎ করে উচ্ছেদের উদ্যোগ নেওয়ায় পরিবারগুলোর মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, “আমরা বহু বছর ধরে এখানে বসবাস করছি। যদি আমাদের এখান থেকে উচ্ছেদ করা হয়, তাহলে পরিবার-পরিজন নিয়ে কোথায় যাব? আমাদের মাথা গোঁজার আর কোনো জায়গা নেই।”

স্থানীয়দের অভিযোগ, সম্ভাব্য উচ্ছেদের আগে তাদের পুনর্বাসন বা বিকল্প আবাসনের বিষয়ে কোনো ধরনের আশ্বাস দেওয়া হয়নি। ফলে নারী, শিশু ও বয়স্কদের নিয়ে মানবিক সংকটের আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, সংরক্ষিত বনভূমি রক্ষা এবং অবৈধ দখলমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার হওয়া জমিতে বন বিভাগের মালিকানা নির্দেশক সাইনবোর্ড ও লাল নিশানা স্থাপন করা হয়েছে। বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।