সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নিয়ামতপুরে অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন


সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর নিয়ামতপুরে অবৈধ ও অনিবন্ধিত সংবাদমাধ্যম, ভুঁইফোঁড় সংগঠনের নামে অপ সাংবাদিকতা, মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা এবং সাংবাদিকতার পরিচয়ে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নিয়ামতপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাব ও নিয়ামতপুর প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে একটি শ্রেণি বিভিন্ন স্থানে অনৈতিক সুবিধা নেওয়া ও চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে। অনেকেই স্বল্পমূল্যে প্রেস কার্ড তৈরি করে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে নানা ধরনের হয়রানি ও বিভ্রান্তি সৃষ্টি করছেন। আবার কেউ কেউ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল খুলে যাচাই বাছাই ছাড়াই সংবাদ প্রচার করছেন বলেও বক্তারা অভিযোগ করেন। বক্তারা আরও বলেন, পেশাদার সাংবাদিকতার মর্যাদা রক্ষায় অপ সাংবাদিকতা ও সাংবাদিকতার পরিচয়ে অনৈতিক কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। সাংবাদিক পরিচয়ে কেউ চাঁদাবাজি বা অন্য কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});