Dhakainfo24
ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে সরকার: নাসির উদ্দিন

ঢাকা ইনফো২৪
মার্চ ১৬, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি বলেছেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বর্তমান সরকার জনগণের জন্য কাজ করে যাচ্ছে। তিনি সোমবার (১৬ মার্চ) দুপুরে মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভায় ৩০৮৫ টি দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বড়লেখা পৌরসভার প্রশাসক নাঈমা নাদিয়া’র সভাপতিত্বে এতে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, বর্নি ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাবেক ইউপি চেয়ারম্যান নসিব আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান প্রমুখ।

পরে তিনি ডেঙ্গু মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন এবং বড়লেখা সদর ইউনিয়নে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।