‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগানে নীলফামারীতে সপ্তাহব্যাপী জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।শুক্রবার বিকেলে (২৪ জুলাই) নীলফামারী শহীদ মিনার প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।বিভাগীয় বন কর্মকর্তা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক হোমায়রা মন্ডল, জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল বক্তব্য দেন।নীলফামারী বন বিভাগের মামলা পরিচালনাকারী আব্দুস সালামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নীলফামারী বন কর্মকর্তা নিশি মালাকার।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, গাছ আমাদের পরম বন্ধু। এই গাছ থেকে




