বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনায় বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধকরণ বিষয়ক মতবিনিময় সভা

ঢাকা ইনফো২৪
জুন ২৫, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনায় বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধকরণ বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৩:৫৫ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী, জেলা তথ্য অফিসের উপপরিচালক আল ফয়সাল এবং জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কিবরিয়া চৌধুরী হেলিম প্রমুখ।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, “তথ্যই শক্তি। বিভ্রান্তিকর তথ্য সামাজিক সম্প্রীতি নষ্ট করতে পারে। এর ভয়াবহতা রোধে আমাদের পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে।”

পাশাপাশি তিনি উপস্থিত সাংবাদিকসহ সকলকে অপপ্রচার রুখতে এবং মিথ্যা তথ্য প্রদান থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});