শনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নেশার টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, অতঃপর…

ঢাকা ইনফো২৪
আগস্ট ৮, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নেশার টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, অতঃপর…

প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:৫২ পিএম   (ভিজিট : ০)

অভিযুক্ত কাজী জুয়েল

X

অভিযুক্ত কাজী জুয়েল

একসময় যে বাবা-মায়ের কাছে সন্তানের আবদার ছিল আদরের, সেই আবদারই একপর্যায়ে হয়ে ওঠে আতঙ্কের। মাদকের নেশায় আসক্ত হওয়ার পর নেশার টাকা জোগাড় করতে বাবা-মায়ের ওপর নির্যাতন চালানোর অভিযোগ ওঠে গাজীপুরের কালীগঞ্জের কাজী জুয়েলের (৩৫) বিরুদ্ধে। দিনের পর দিন এমন পরিস্থিতিতে পরিবারটিও হয়ে পড়ে অসহায়।

শেষ পর্যন্ত সেই নেশার গল্পে ছেদ পড়েছে প্রশাসনের অভিযানে। শনিবার (৮ আগস্ট) উপজেলার চুয়ারিয়াখোলা এলাকায় মাদকবিরোধী অভিযানে জুয়েলকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়। শুনানি শেষে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।

আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় জুয়েলের বিরুদ্ধে মামলা করা হয়। মাদক সেবনের দায়ে তাকে ১২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

একই দিনে উপজেলার বেতুয়া ও পুনসহি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনের অভিযোগে আরও দুজনকে আটক করা হয়। তাদেরও একই আইনের ধারায় মামলা দিয়ে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে তিনটি মামলায় ৩০০ টাকা অর্থদণ্ড এবং তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শান্তি চন্দ্র দাস। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ছিলেন মাহবুবুল ইসলাম।

ভ্রাম্যমান আদালতের বিচারক আল-আমিন হালদার বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও কারবারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তরুণদের এ ভয়াবহ নেশা থেকে দূরে রাখতে সচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

মাদকের নেশা যে শুধু একজন ব্যক্তির জীবনকেই বিপর্যস্ত করে না, তার প্রভাব যে পরিবার পর্যন্ত পৌঁছে যায়-জুয়েলের ঘটনাটি যেন তারই একটি নির্মম উদাহরণ। নেশার টাকার জন্য বাবা-মায়ের ওপর নির্যাতনের অভিযোগ থেকে শুরু করে শেষ পর্যন্ত কারাগারে যাওয়া-একটি পরিবারের জন্য এর চেয়ে বেদনাদায়ক পরিণতি আর কী হতে পারে?

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});