বুধবার , ২১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ইউপি নির্বাচন ঘিরে শোডাউন


অক্টোবর ২১, ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

বুধবার (২১ অক্টোবর) দুপুরে চরমটুয়া ইউনিয়নের ফাজিলপুর এলাকায় দোয়া ও মোনাজাতের আয়োজনের মধ্য দিয়ে তিনি নিজের প্রার্থিতার কথা জানান। পরে বিকেলে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও এলাকায় মোটরসাইকেল শোডাউন করেন।

এতে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজকদের দাবি, দোয়া-মোনাজাত ও শোডাউনে প্রায় পাঁচ হাজার মানুষ উপস্থিত ছিলেন।

প্রার্থিতা ঘোষণার পর মো. মহিন উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে তিনি চরমটুয়া ইউনিয়নে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও সম্পৃক্ত ছিলেন। দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

তিনি আরও বলেন, দলের প্রতি তাঁর দীর্ঘদিনের ত্যাগ, শ্রম ও রাজনৈতিক অবদান বিবেচনায় নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি তাঁকে চেয়ারম্যান পদে সমর্থন দেবে বলে তিনি আশাবাদী। দলীয় নেতাকর্মী ও স্থানীয় মানুষের উৎসাহে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

নির্বাচিত হলে ইউনিয়নে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ও ডাকাতি প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দেন মহিন উদ্দিন। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বাড়ানো এবং নাগরিক অধিকার নিশ্চিত করার কথা জানান তিনি। স্থানীয় মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে চরমটুয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয়ও ব্যক্ত করেন এই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।

বাংলাদেশ নির্বাচন কমিশন ২০২৭ সালের জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বলে প্রকাশিত খবরের পর সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বেড়েছে। তবে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা ও কমিশনের পরবর্তী নির্দেশনার পরই নির্বাচনী কার্যক্রমের সময়সূচি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});