সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!




পঞ্চগড়ে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ

















পঞ্চগড় প্রতিনিধি

সারাবাংলা

পঞ্চগড়ে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় প্রশাসনের সাথে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড

2026-06-22T17:01:05+00:00
2026-06-22T17:01:05+00:00

সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩

সোমবার ২২ জুন ২০২৬

পঞ্চগড়ে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:০১ পিএম   (ভিজিট : ১)

অ্যাডভোকেসি ডায়ালগ

X

অ্যাডভোকেসি ডায়ালগ

পঞ্চগড়ে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় প্রশাসনের সাথে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের অধিনে সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই ডায়ালগের আয়োজন করা হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। ব্র্যাকের জেলা সমন্বয়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক মোর্শেদুল ইসলামের সঞ্চালনায় ডায়ালগে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোসা. ফাহমিদা সুলতানা ও ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী। ডায়ালগে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রধান, ব্র্যাকের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং কিশোর-কিশোরিরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন বলেন, বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। তাই দেশের উন্নয়নে নারীদের সম্পৃক্ত করা না গেলে তারা আরও পিছিয়ে যাবে। আর নারীদের এসব উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করতে না পারলে সত্যিকার অর্থে দেশের উন্নয়ন সম্ভব নয়। নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে দেশে অনেক আইন রয়েছে। নারীদের নিজেদের তাদের অধিকার সম্পর্কে জানতে হবে। অর্থনৈতিকভাবে নারীদের স্বাবলম্বি করে তুলতে হবে। নারীরা যত বেশি স্বাবলম্বি হবে ততই তাদের প্রতি সহিংসতা কমে আসবে। আর কন্যা শিশুর প্রতি সহিংসতা কমাতে হলে ১৮ বছরের কম বয়সি ছেলে-মেয়েদের মোবাইল থেকে দুরে রাখতে হবে।

সারাবাংলা এর আরও খবর

সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক




ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত






















ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});