রবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পতেঙ্গায় পানি সরবরাহ উন্নয়নে নেদারল্যান্ড সরকারের পাইলট প্রকল্প

ঢাকা ইনফো২৪
জুলাই ৫, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকার ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের পানির সংকট নিরসনে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশে নেদারল্যান্ড দূতাবাস। এ লক্ষ্যে নেদারল্যান্ড সরকারের অর্থায়নে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

রোববার (৫ জুলাই) চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশে নেদারল্যান্ড দূতাবাসের প্রথম সচিব (পানি ও জলবায়ু) ইঙ্গি ক্লাসে (Inge Klaasse)-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ইয়ামিন ফারুক, ম্যাক্স ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর এটিএম তারিকুল ইসলাম এবং বাহনের ম্যানেজিং ডিরেক্টর সাঈদ সামিউল হক।

চট্টগ্রাম ওয়াসার পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক বিষ্ণু কুমার সরকার, প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন এবং মড-১-এর নির্বাহী প্রকৌশলী ইফতেখাউল্লাহ মামুন বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে পতেঙ্গা এলাকার পানির সংকট নিরসনে সহযোগিতার উদ্যোগ নেওয়ায় নেদারল্যান্ড দূতাবাসকে ধন্যবাদ জানান।

বৈঠকে প্রথম সচিব ইঙ্গি ক্লাসে জানান, বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে নেদারল্যান্ড সরকার পতেঙ্গার ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে শতভাগ অনুদানভিত্তিক একটি পাইলট প্রকল্প বাস্তবায়নে আগ্রহী। প্রকল্পের প্রাথমিক ধাপ হিসেবে একটি প্রি-ফিজিবিলিটি স্টাডি পরিচালনা করা হবে।

এই সমীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার পানির চাহিদা নিরূপণ, বিদ্যমান সরবরাহব্যবস্থা ও পাইপলাইন নেটওয়ার্ক মূল্যায়ন, সম্ভাব্য পানির উৎস চিহ্নিতকরণ, পানি পরিশোধন পদ্ধতি নির্ধারণ এবং ভবিষ্যতে বৃহৎ পরিসরে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই করা হবে।

এ লক্ষ্যে চট্টগ্রাম ওয়াসার সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরেরও প্রস্তাব দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, পাইলট প্রকল্পটি বাস্তবায়িত হলে পতেঙ্গার ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের পানির সংকট অনেকাংশে দূর হবে। পাশাপাশি ভবিষ্যতে পিপিপি ভিত্তিক পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়িত হলে আশপাশের আরও কয়েকটি ওয়ার্ড উপকৃত হবে এবং চট্টগ্রাম মহানগরীর পানি উৎপাদন ও সরবরাহের বিদ্যমান ঘাটতি কমে আসবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});