বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

পবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালকের দায়িত্বে ড. সাইফুল ইসলাম

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

পবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালকের দায়িত্বে ড. সাইফুল ইসলাম

পবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালকের দায়িত্বে ড. সাইফুল ইসলাম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) পদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন ওশানোগ্রাফি অনুষদের ডিন ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ড. এ. বি. এম. সাইফুল ইসলাম। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ড. এ. বি. এম. সাইফুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার যোগদানের তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

এতে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালে তিনি প্রচলিত বিধি অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি ভোগ করবেন। পাশাপাশি প্রয়োজনবোধে কর্তৃপক্ষ যে কোনো সময় এ আদেশ সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করবে।

উল্লেখ্য, উপাচার্যের  অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে জানানো হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন