Dhakainfo24
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

পলাশে পৃথক স্থান থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা ইনফো২৪
মার্চ ১৮, ২০২৬ ৯:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

নরসিংদীর পলাশে পৃথক দুই স্থান থেকে ঝুলন্ত দুই মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৭ মার্চ মঙ্গলবার রাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, পলাশ উপজেলার পশ্চিম বাগপাড়া গ্রামের বাশির উদ্দিন শেখের ছেলে শেখ শরীফ (২৬)। তিনি পেশায় ফ্রিল্যান্সিং এর কাজ করতেন।

অপরদিকে আংশিক অর্ধ গলিত লাশটি পার্শ্ববর্তী মধ্য বাগপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব মিমের। শেখ শরীফ ও গালিব সম্পর্কে দুজনই বন্ধু । এ রিপোর্ট লেখা মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত তাদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি পুলিশ। তবে ঘটনার মূল রহস্য উদঘাটন করতে তৎপর রয়েছে পলাশ থানা পুলিশ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) কুতুব উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুসান্না মিম গালিবের মৃত্যু আরও চার থেকে পাঁচ দিন আগে হয়েছে। তার লাশের গন্ধ ছড়িয়ে পড়েছে। আর শেখ শরীফের মৃত্যু ঘটনার দিন হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা দুজনেই আত্মহত্যা করেছেন। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্তের পর জানা যাবে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।