Dhakainfo24
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

পাংশায় কিশোরীকে অপহরণের চেষ্টা, যুবক গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
মার্চ ১৮, ২০২৬ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর পাংশায় এক কিশোরীকে অপহরণের চেষ্টার অভিযোগে স্থানীয় জনগণ এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সোমবার (১৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত যুবকের নাম মো. আরমান (১৯)। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি গ্রামের মো. সম্রাট শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৈশালা বাসস্ট্যান্ড থেকে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে আরমান। পরে পাংশা পৌর এলাকার সরদার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাদের আটক করে।

খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ও ভুক্তভোগীকে হেফাজতে নেয়।

এ ঘটনায় পাংশা থানায় মামলা নং-১৮, তারিখ: ১৭ মার্চ ২০২৬; নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, মামলার এজাহারভুক্ত আসামি মো. আরমানকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

অন্যদিকে, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. স্বপন (২২)-কে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। স্বপন উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বিদু মোল্লার ছেলে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।