রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা ইউনিয়নের বহলাডাংগা গ্রামের আব্দুর রাজ্জাক বিশ্বাসের ছেলে রাসেল বিশ্বাসকে মারধর করার অভিযোগ উঠেছে। রাসেল বিশ্বাস শরিসা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ।
রাসেলকে মারধর করে পূনরায় নানাভাবে হুমকি ধুমকি দিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে, এ ঘটনায় গ্রাম পুলিশ রাসেল বিশ্বাস পাংশা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সুত্রে জানা গেছে বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় কোলানগর গ্রামের গাজীপাড়া নুজদারের চা দোকানের সামনে বালি ব্যাবসার টাকা আনতে গেলে, রাসেল বিশ্বাসকে অতর্কিত ভাবে পিছন থেকে আঘাত করে কোলানগর গ্রামের মসলেম সরদারের ছেলে আলিম সরদার, ঈমান আলীর ছেলে ফজাই সরদারসহ ৪/৫ জন।
পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় এ সময় আহত রাসেল বিশ্বাসকে পাংশা সরকারি হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসাধীন রাসেল বিশ্বাস বলেন হামলাকারীরা পূর্ব পরিকল্পিত ভাবে আমাকে প্রাণে মেরে ফেলতে চাই, ওদের বাড়ির একটা মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল এটা জানাজানি হওয়ার পর তারা আমাকে ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে।
ওই মেয়েকে জোর করে আটকে রেখে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে বলেও হুমকি ধুমকি দেওয়া হচ্ছে। আমি এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।
এ ব্যাপারে ওই মেয়ের বাবা চতুর আলীকে মুঠোফোনে একাধিকবার ফোন দিলে রিসিভ না করায় বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ শেখ মাঈনুল ইসলাম বলেন গ্রাম পুলিশের দেওয়া একটা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
