Dhakainfo24
ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

পাইকগাছায় চলাচল ও পানি নিস্কাশনের একমাত্র মাধ্যম কালভার্টের বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

ঢাকা ইনফো২৪
মার্চ ২৫, ২০২৬ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

খুলনার পাইকগাছায় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে চলাচল ও রাস্তার দু’পাশের খালের পানি নিস্কাশনের একমাত্র মাধ্যম কালভার্ট। যা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীহ পথচারীদের।

সরজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বারুইডাঙ্গা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ছুরমান গাজীর পোল্ট্রি খামার হতে মোহাম্মদ সরদারের বাড়ির অভিমুখে চলাচলের রাস্তার মধ্যবর্তী জায়গায় রাস্তার দু’পাশের খালের পানি নিস্কাশনের জন্য একমাত্র মাধ্যম “কালভার্টটি” জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন। যা যেকোন মুহূর্তে ভেঙে পড়ার মতো উপক্রম হয়েছে দাঁড়িয়েছে বর্তমানে।

এলাকাবাসী জানান, উক্ত রাস্তাটি দিয়ে, বারইডাংঙ্গা, বিরাশী ও শ্যামনগর গ্রামের প্রায় হাজারো মানুষ প্রতিনিয়ত চলাচল করে থাকে। এছাড়াও রাস্তার দু’পাশের খালের পানি নিস্কাশন হয় উক্ত কালভার্টটি দিয়েই। এদিকে কালভার্টটি জরাজীর্ণ হয়ে পড়ায় উক্ত রাস্তাটি দিয়ে বর্তমানে সবধরনের যানবাহন চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটছে। আর চরম ভোগান্তিতে পড়েছে উক্ত এলাকার পথচারীসহ এলাকাবাসী। কালভার্টটি দ্রুত সংস্কার করা না হলে আগামী বর্ষা মৌসুমে উক্ত রাস্তাটি চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়বে বলে ধারণা করছেন সচেতন মহল। তাই কালভার্টটি অতি দ্রুত সংস্কার করে চলাচলের সুব্যবস্থাসহ যাতে এলাকাবাসীর ভোগান্তির অবসান ঘটে এই লক্ষ্যে কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

এ বিষয়ে জানতে চাইলে কপিলমুনি ইউনিয়নের চেয়ারম্যান – ২ ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বদরুল আলম জানান, ইতিপূর্বে কালভার্টটি সংস্কারের লক্ষ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস সরজমিনে পরিদর্শন করে গেছেন। আশা করছি তিনি দ্রুত এলাকাবাসীর ভোগান্তি লাঘবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।