বৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পাইকগাছা কয়রায় জেলা পরিষদের ৩ কোটি টাকা বরাদ্দ

ঢাকা ইনফো২৪
জুলাই ২, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা কয়রায় জেলা পরিষদের ৩ কোটি টাকা বরাদ্দ

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

খুলনার পাইকগাছা কয়রার ২১৪ প্রতিষ্ঠানের উন্নয়নে খুলনা জেলা পরিষদ থেকে ৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কোন অনৈতিক সুবিধা এবং হয়রানি ছাড়াই এলাকায় এসে স্ব স্ব প্রতিষ্ঠানের হাতে বরাদ্দের চিঠি পৌঁছে দিয়েছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও জেলা রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এসএম মনিরুল হাসান বাপ্পী। 

তিনি ২ জুলাই বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার পাইকগাছা উপজেলার ১১৮ টি প্রতিষ্ঠান এবং কয়রা উপজেলার ৯৬ টি প্রতিষ্ঠানের অনুকূলে সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজের জন্য খুলনা জেলা পরিষদের বরাদ্দের চিঠি হস্তান্তর করেন। 

পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও সাবেক জেলা বিএনপি নেতা আশরাফুল আলম, জেলা বিএনপি নেতা  এসএম এসএম শামীম কবির, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, জেলা বিএনপি নেতা মোল্লা আয়ুব হোসেন, রুবেল মীর, মোমিনুর রহমান সাগর, জিএম রফিকুল হাসান, শাহদাৎ হোসেন ডাবলু, শেখ ইমাদুল ইসলাম, বদরুদ্দোজা বাবলু , জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ আবু মুছা, জেলা সাইবার দলের সভাপতি সুইটি খাতুন, বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, সেলিম রেজা লাকি, শেখ বেনজির আহমেদ লাল, জেলা যুবদল নেতা পীর আলী, সোহেল রানা তুহিন, জেলা জাসাস নেতা আব্দুল্লাহ আল মামুন, পাখি খাতুন, বিএনপি নেতা শেখ রুহুল কুদ্দুস,  আসাদুজ্জামান ময়না, মিজান জোয়ার্দার, মফিজুল ইসলাম টাকু, মেছের আলী সানা, আবুল কাশেম, লক্ষী রাণী গোলদার, বাবর আলী গোলদার, আব্দুস সাত্তার মোড়ল, আবুল বাশার বাচ্চু, মিরাজুল ইসলাম, মোস্তফা মোড়ল, শাহিনুর রহমান, জিএম রুস্তম, আনারুল ইসলাম, শামীম জোয়ার্দার, মোল্লা ইউনুস আলী, আবু হুরায়রা বাদশা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রতিষ্ঠান প্রধান। 

পরে জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ এবং বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});