Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ, যা বলল ইরান

ঢাকা ইনফো২৪
মার্চ ২৪, ২০২৬ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় ইরান সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্য অর্জনে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদারে তেহরান কাজ করে যাচ্ছে। 

সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত আগ্রাসনের প্রভাব নিয়ে আলোচনা করেন।

পেজেশকিয়ান বলেন, ইরান যুদ্ধ শুরু করেনি; বরং কোনো যুক্তি, আইনগত ভিত্তি বা কারণ ছাড়াই শত্রুপক্ষ পারমাণবিক আলোচনা চলাকালে ইরানের ওপর সামরিক হামলা চালায়। এ সময় ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, নিরীহ নাগরিক ও শিক্ষার্থীদের লক্ষ্যবস্তু করা হয়।

তিনি জোর দিয়ে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা ইরানের বৈধ ও স্বাভাবিক অধিকার।

ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানের সঙ্গে ভ্রাতৃপ্রতিম সম্পর্কের প্রশংসা করে বলেন, আঞ্চলিক দেশগুলোর সহযোগিতার মাধ্যমেই স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব। তিনি মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা তাদের ভূখণ্ড ও স্থাপনা ইরানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করতে না দেয়।

তিনি সতর্ক করে বলেন, আঞ্চলিক দেশগুলো যদি যুদ্ধ বন্ধ করতে না পারে, তাহলে অন্তত যেন এমন কোনো পরিস্থিতি তৈরি না করে যা ইরানের বিরুদ্ধে চলমান আগ্রাসনকে উৎসাহিত করে। এতে পুরো অঞ্চলে অস্থিরতা আরও বাড়তে পারে।

হরমুজ প্রণালীর নিরাপত্তা প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, এ অঞ্চলের নিরাপত্তাহীনতা মূলত সামরিক আগ্রাসনের ফল। তবে ইরান নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং যারা আগ্রাসনের সঙ্গে জড়িত নয়, তাদের জাহাজ চলাচলে সহযোগিতা করবে।

অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঈদুল ফিতর ও নওরোজ উপলক্ষে ইরানকে শুভেচ্ছা জানান এবং ইরানের ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি ইরানি জনগণ ও সরকারের প্রতি সমবেদনা জানান এবং হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানি জাহাজ চলাচলে সহযোগিতার জন্য ইরানকে ধন্যবাদ জানান।

শাহবাজ শরিফ আঞ্চলিক দেশগুলো, বিশেষ করে মুসলিম বিশ্বকে একযোগে কাজ করে উত্তেজনা কমানো ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি ইরানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে বলেন, পাকিস্তান সবসময় ইরানের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

সূত্র- তাসনিম নিউজ।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।