বুধবার , ১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পাটক্ষেতে মিলল কিশোর অটোরিকশা চালকের মরদেহ

ঢাকা ইনফো২৪
জুলাই ১, ২০২৬ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

পাটক্ষেতে মিলল কিশোর অটোরিকশা চালকের মরদেহ

প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৩:২৩ পিএম   (ভিজিট : ০)

সাকিবুল

X

সাকিবুল

মানিকগঞ্জে সাকিবুল (১৬) নামে এক কিশোর অটোরিকশা চালককে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর তার মরদেহ সিংগাইর উপজেলার গোলাই এলাকার একটি পাটক্ষেতে ফেলে রাখা হয়। মরদেহের পাশেই নিহতের ব্যবহৃত মোবাইল ফোন ও অটোরিকশাটি অক্ষত অবস্থায় পড়েছিল।

বুধবার (১ জুলাই) দুপুরে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সাকিবুল মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের নাথুরা গ্রামের টুলুর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে অটোরিকশা নিয়ে রোজগারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় কিশোর সাকিবুল। 

কিন্তু গভীর রাত হয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা চরম উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মধ্যরাতের পর সিংগাইর থানা পুলিশের মাধ্যমে তারা জানতে পারেন, গোলাই এলাকার একটি পাটক্ষেতে সাকিবুলের লাশ পড়ে রয়েছে।

সাধারণত অটোরিকশা চালকদের হত্যা করে গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও, এক্ষেত্রে সাকিবুলের অটোরিকশা ও মোবাইল ফোনটি ঘটনাস্থলেই পড়ে ছিল। ফলে এটি ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যাকাণ্ড নাকি এর পেছনে অন্য কোনো পূর্ব শত্রুতা বা রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

 সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, কিশোর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পাশে তার গাড়ি ও ফোন পাওয়া গেছে। ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});