শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পিআইবিতে পলিটিক্যাল রিপোর্টারদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: রাজনৈতিক বিটে কর্মরত সাংবাদিকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার এবং ভুয়া তথ্য শনাক্তে দক্ষতা বাড়াতে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)। আজ ২০ ও আগামীকাল ২১ জুন পিআইবিতে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম (পিআরএফ)-এর সদস্যরা।

পিআইবি সূত্রে জানা গেছে, ‘এআই ও ফ্যাক্ট চেক বিষয়ক প্রশিক্ষণ’ শীর্ষক এ কর্মসূচির মূল লক্ষ্য হলো সাংবাদিকদের এআই প্রযুক্তির কার্যকর ব্যবহার, ফ্যাক্ট চেকিংয়ের কৌশল এবং সাংবাদিকতার নৈতিকতা সম্পর্কে দক্ষ করে তোলা।’

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের এআই ও ফ্যাক্ট চেকিংয়ের প্রয়োজনীয়তা ও গুরুত্ব, সাংবাদিকতায় এর ব্যবহার, চ্যালেঞ্জ মোকাবিলার উপায়, বিভিন্ন ধরনের এআই টুলস এবং ফ্যাক্ট চেকিং পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হবে। পাশাপাশি ভুয়া ছবি ও ভিডিও যাচাই, এআই-নির্মিত কনটেন্ট শনাক্তকরণ, সাইবার নিরাপত্তা এবং সাংবাদিকতার নৈতিকতা নিয়েও আলোচনা করা হবে।

পিআরএফ সভাপতি খোন্দকার কাওছার হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে থাকছেন বিভিন্ন গণমাধ্যম ও শিক্ষাপ্রতিষ্ঠানের অভিজ্ঞ ব্যক্তিরা। এর মধ্যে রয়েছেন ঢাকা পোস্টের হেড অব নিউজ আরিফুল ইসলাম, ড্যাফোডিল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জামিল খান, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, সামকিডের প্রোগ্রাম অফিসার আবু সুফিয়ান।

দুই দিনের কর্মসূচিতে এআই টুল পরিচিতি, গুগল ট্রেন্ডস ও পিপিটি ব্যবহারের কৌশল, কনটেন্ট তৈরি, ছবি ও ভিডিও নির্মাণ, ফ্যাক্ট চেকিংয়ের বিভিন্ন পদ্ধতি এবং সাইবার সিকিউরিটি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

আয়োজকদের মতে, দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল যুগে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়ানো এবং তথ্য যাচাইভিত্তিক মানসম্মত সংবাদ পরিবেশনে সক্ষম করে তোলাই এ প্রশিক্ষণের প্রধান উদ্দেশ্য। এর মাধ্যমে অংশগ্রহণকারী সাংবাদিকরা এআই প্রযুক্তির ব্যবহার করে আরও কার্যকর ও নির্ভুল প্রতিবেদন তৈরি করতে পারবেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন