Dhakainfo24
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

পিছিয়ে গেলো নারী বিপিএল

ঢাকা ইনফো২৪
মার্চ ১৮, ২০২৬ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

সূচি অনুযায়ী আগামী ৪ এপ্রিল প্রথমবারের মতো নারী বিপিএলের পর্দা ওঠার কথা ছিল। তবে সেটি পিছিয়ে আগামী জুলাইয়ে চলে গেছে। গত বুধবার এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আগামী ১০ জুলাই থেকে ২১ জুলাই তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে নারী বিপিএল।
বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজি এবং অংশীজনদের সঙ্গে আলোচনার পর এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় দিতেই সূচি পিছিয়ে জুলাইয়ে নেওয়া হয়েছে। এই বাড়তি সময়ে দলগুলো তাদের স্কোয়াড গঠন, বিদেশি খেলোয়াড় আনা এবং অন্যান্য পরিকল্পনা আরও নিখুঁতভাবে সারতে পারবে।
আগামী জুনে ইংল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপরই নারী বিপিএল আয়োজন করবে বিসিবি। তারা মনে করছে বিশ্বকাপের পর বিপিএল আয়োজন করলে ফ্র্যাঞ্চাইজিদের জন্য বিদেশী ক্রিকেটারদের পাওয়া সহজ হবে।
বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে নারী বিপিএলের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। সেদিন উদ্বোধন উপলক্ষ্যে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানও থাকবে। এছাড়া চট্টগ্রাম এবং ঢাকার ভেন্যুগুলোতেও হবে টুর্নামেন্টের ম্যাচগুলো।
আগামী ২১ জুলাই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের। বিপিএলের খেলোয়াড় ড্রাফট, ফ্র্যাঞ্চাইজিসহ বাকি গুরুত্বপূর্ণ তথ্যগুলো দ্রুত জানানোর কথাও বলেছে বিসিবি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।