বাংলাদেশ পুলিশে পরিদর্শক পদে ২৩ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। গত বুধবার পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়।
বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে ১২ জন, সাব-ইন্সপেক্টর (সশস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে ৯ জন এবং পুলিশ সার্জেন্ট থেকে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) পদে ২ জনসহ সর্বমোট ২৩ জন কর্মকর্তাকে এ পদোন্নতি দেওয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
