পোরশায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে জিআর চাল বিতরণ

পোরশায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে জিআর চাল বিতরণ

পোরশায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে জিআর চাল বিতরণ

প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১:১৬ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নওগাঁর পোরশায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৬০০ পরিবারের মাঝে জিআর চাল বিতরণ করা হয়েছে। উপজেলা পশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ চাল বিতরণ করা হয়। 

মঙ্গলবার চাল বিতরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। সভায় ঢাকা থেকে মোবাইল যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং চাল বিতরণের উদ্বোধন করেন সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। 

এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, নিতপুর খাদ্য গুদামের ওসিএলএসডি রিয়াজুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম গামা, যুবদলের আহবায়ক ইকবাল হাসান শাহ্, বিএনপি নেতা শরিফুল ইসলাম মাষ্টার, যুবদলের নেতা আব্দুল জব্বার, রাকিবুল ইসলামসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তবর্গ উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।