প্যারিস ফ্যাশন উইকে নিজের গ্ল্যামারাস উপস্থিতিতে আবারও নজর কেড়েছেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ল’রিয়াল প্যারিসের প্রতিনিধি হিসেবে জমকালো এই ফ্যাশন শোর র্যাম্পে হাঁটেন ‘দেবদাস’খ্যাত এই অভিনেত্রী।
র্যাম্পে ঐশ্বরিয়ার পরনে ছিল ক্রিস্টালখচিত কেপসহ কর্সেটযুক্ত কালো ভেলভেটের ফিশটেল গাউন। মাথায় ঝলমলে রত্নখচিত মুকুট, পরিপাটি মেকআপ এবং ট্রেডমার্ক লাল লিপস্টিক তার সাজে যোগ করে আলাদা আভিজাত্য।
ফ্যাশন শো শুরুর আগে রিহার্সালের সময়ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন তারকার সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায় ঐশ্বরিয়াকে।
প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়ার এই উপস্থিতি ভক্ত ও ফ্যাশনপ্রেমীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।