সোমবার , ৩ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রতিপক্ষের ফুটবলার সংকটে বার্সার ম্যাচ বাতিল!

ঢাকা ইনফো২৪
আগস্ট ৩, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

লা লিগার নতুন মৌসুম শুরুর বাকি আর মাত্র কয়েকদিন। প্রাক মৌসুম প্রীতি ম্যাচ দিয়েই নিজেদের ঝালিয়ে নিচ্ছে দলগুলো। তবে প্রীতি ম্যাচ খেলতে ইংল্যান্ডে গিয়ে খানিকটা বিপাকেই পড়ল গত দুই আসরের লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। প্রতিপক্ষের ফুটবলার সংকটে বাতিল হয়েছে বার্সার একটি প্রীতি ম্যাচ!

ইংল্যান্ডের দ্বিতীয় সারির ক্লাব প্রেস্টনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বার্সার। আজ সেন্ট জর্জ পার্কে দর্শকশূন্য মাঠে ম্যাচটি হওয়ার কথা ছিল।

তবে শেষ মুহূর্তে এসে বাতিল হয়েছে ম্যাচটি। চোটের কারণে মূল দলের পর্যাপ্ত ফুটবলার না থাকায় রিজার্ভ দলকে মাঠে নামানোর পরিকল্পনা করেছিল চ‍্যাম্পিয়নশিপের দল প্রেস্টন। রিজার্ভ দলের বিপক্ষে খেলতে রাজি হয়নি কাতালানরা। এমন পরিস্থিতিতেই ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেয় বার্সেলোনা।

এই ম্যাচের পরিবর্তে দেশে ফেরার আগে একটি অনুশীলন সেশন করবে হান্সি ফ্লিকের দল।

নতুন মৌসুমের আগে ইংল্যান্ড সফরে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বার্সেলোনা। বার্মিংহ্যামের বিপক্ষে প্রথম ম্যাচ টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হেরে যায় তারা। নির্ধারিত সময়ের খেলা ২-২ ড্র হয়েছিল।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});