Dhakainfo24
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি পেলেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি

ঢাকা ইনফো২৪
মার্চ ১৮, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শাড়ি বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রকৃত দরিদ্রদের বাদ দিয়ে স্থানীয়ভাবে প্রভাবশালীদের মধ্যে এসব শাড়ি বিতরণ করা হয়েছে।

জানা যায়,রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে ত্রাণ তহবিলের শাড়ি বিতরণের সময় ইউনিয়ন মহিলা দলের সভাপতি ও সংরক্ষিত ইউপি সদস্য আলেয়া বেগম কে একটি শাড়ি দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাদের দাবি, যাদের এই সহায়তা পাওয়ার কথা,তাদের তালিকা থেকে বাদ পড়েছে।

এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, বিতরণ কার্যক্রমে স্বচ্ছতার অভাব রয়েছে এবং প্রভাবশালীদের প্রাধান্য দেওয়া হচ্ছে।

মহিলা দলের সভাপতি ও সংরক্ষিত ইউপি সদস্য আলেয়া বেগম বলেন, হটাৎ করে উপজেলা থেকে আমার কাছে তালিকা চেয়েছিলো। কারো সাথে যোগাযোগ করতে না পেরে আমার নাম দিয়েছি।

পাট্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: আকিদুল ইসলাম বলেন, পূর্ব নির্ধারিত তালিকা অনুযায়ীই শাড়ি বিতরণ করা হয়েছে।তবে এই তালিকায় কিভাবে ইউনিয়ন মহিলা দলের সভাপতি ও সংরক্ষিত ইউপি সদস্য আলেয়া বেগমের নাম দেখে অবাক হয়েছি।যেহেতু তালিকায় নাম আছে আমরা দিতে বাধ্য হয়েছি।

এ বিষয়ে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল হক বলেন, এটি এমপি স্যারের বরাদ্দ। এই তালিকা রাজনৈতিক নেতৃবৃন্দ করেছেন। আমরা শুধু লজিস্টিক সাপোর্ট দিয়েছি। 




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।