রবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া

ঢাকা ইনফো২৪
জুলাই ৫, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া

প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৮:৪৪ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

আলবেনিয়ার রাজধানী তিরানায় টানা ৩৫তম রাতের মতো সরকারবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবারের এই বিক্ষোভে হাজারো মানুষ প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ, অন্তর্বর্তী সরকার গঠন, সংবিধান সংস্কার এবং দুর্নীতির অবসানের দাবি জানান। 

 স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা যায়, বিক্ষোভকারীরা রাজধানীর প্রধান সড়ক ধরে স্কান্দারবেগ স্কয়ারের দিকে মিছিল করেন। তবে অংশগ্রহণকারীর সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

একটি সংরক্ষিত উপকূলীয় এলাকায় বিলাসবহুল রিসোর্ট নির্মাণ প্রকল্পের প্রতিবাদ থেকে এ আন্দোলনের সূচনা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে ওই প্রকল্পের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। পরে আন্দোলনটি সরকারবিরোধী ও দুর্নীতিবিরোধী গণবিক্ষোভে রূপ নেয়। বিক্ষোভকারীরা ‘নতুন আলবেনিয়া’ এবং ‘এদি রামা, পদত্যাগ করুন’ স্লোগান দেন।

বিক্ষোভে প্রতীকী নানা কর্মসূচিও ছিল। প্রধানমন্ত্রী রামার একটি বড় আবক্ষ ভাস্কর্য স্থাপন করে পরে দড়ি দিয়ে টেনে ফেলে দেয়া হয়। একই সঙ্গে রামার ৬২তম জন্মদিন উপলক্ষে কয়েকজন বিক্ষোভকারী সিমেন্ট দিয়ে তৈরি প্রতীকী ‘জন্মদিনের কেক’ বহন করেন এবং ব্যঙ্গাত্মকভাবে তাঁকে জন্মদিনের শুভেচ্ছাও জানান। 

 এ ছাড়া অনেকের হাতে গোলাপি ফ্লেমিঙ্গো আকৃতির বেলুন দেখা যায়। রিসোর্ট প্রকল্পের কারণে এ পাখির আবাসস্থল হুমকির মুখে পড়তে পারে ,এ অভিযোগ থেকেই আন্দোলনটি ‘পিঙ্ক ফ্লেমিঙ্গো বিপ্লব’ নামে পরিচিতি পেয়েছে। প্রায় দুই ঘণ্টার বিক্ষোভ শেষে একদল আন্দোলনকারী থানার সামনে গিয়ে বৃহস্পতিবার পার্লামেন্টের কাছে বিক্ষোভের সময় আটক ব্যক্তিদের মুক্তির দাবি জানান। এ সময় বিক্ষোভকারীরা থানার জানালার কাচ ভাঙচুর করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ব্যবহার করে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});