শুক্রবার , ৭ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

প্রস্তুতি ম্যাচে তাইজুলের আঙুলে চোট

ঢাকা ইনফো২৪
আগস্ট ৭, ২০২৬ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে দুশ্চিন্তার খবর এনে দিলেন তাইজুল ইসলাম। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং করার সময় আঙুলে চোট পেয়েছেন এই বাঁহাতি স্পিনার। চোটের কারণে প্রথম ইনিংসে বলও করতে পারেননি তিনি।

ডারউইনের প্রস্তুতি ম্যাচে কোরি রকিচ্চলির বলে লেগ বিফোর হওয়ার আগে ১৫ বলে ১০ রান করেন তাইজুল। ইনিংসের মাঝেই ব্যাটিং করার সময় ডান হাতের বোলিং আঙুলে আঘাত পান তিনি। ব্যথা নিয়েই ব্যাটিং চালিয়ে গেলেও পরে আর মাঠে বল হাতে নামতে পারেননি।

বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, আঙুলে আঘাত পাওয়ার পর থেকেই তাইজুলকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বায়েজিদ বলেন, ‘তাইজুল ইসলাম গতকাল ব্যাটিং করার সময় বোলিং ফিঙ্গারে ব্যথা পেয়েছে। আঙুল খানিকটা থেঁতলে গেছে। তারপর থেকে ওইটাকে আমরা ব্যান্ডেজ করে রেখেছি। আজকে পুরোদিন বিশ্রামে রাখা হয়েছে। আগামীকাল আবারও পর্যবেক্ষণ করব।’

পরে মুশফিককে খেলানো নিয়ে টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘তাইজুলের জায়গায় ওদের ম্যানেজমেন্ট ও আম্পায়ারদের সঙ্গে কথা বলে আমরা একটা সুযোগ নিয়েছি যাতে মুশফিককে দেখতে পারি। ওরা রাজি হয়েছে এজন্য আজকে মুশফিক বোলিং করেছে।’

বাংলাদেশের টেস্ট পরিকল্পনায় তাইজুল অন্যতম গুরুত্বপূর্ণ বোলার। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। ফলে আগামী ২৪ ঘণ্টায় তাঁর চোটের অগ্রগতি টিম ম্যানেজমেন্টের জন্য গুরুত্বপূর্ণ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});