রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রিয়শপ পরিবারের জন্য চালু হলো ‌‘প্রিয়শপ স্কলারশিপ’


সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

দেশের অন্যতম বৃহৎ রিটেইল টেকনোলজি ও ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ চালু করেছে ‘প্রিয়শপ স্কলারশিপ’। এই উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিভিন্ন হাবে কর্মরত কর্মীদের কৃর্তী সন্তানদের শিক্ষাজীবনে সহায়তা প্রদান করা হবে।

এই কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন শিক্ষা অনুদানের পাশাপাশি পরবর্তী সময়ে নিয়মিত শিক্ষা সহায়তা পাবে। এর মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে উৎসাহিত করা হবে।

সম্প্রতি মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রিয়শপের বিভিন্ন হাবের কর্মীদের সন্তানদের নির্বাচন করা হয়েছে। স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেন প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

এ প্রসঙ্গে আশিকুল আলম খাঁন বলেন, প্রিয়শপের প্রতিটি অর্জনের পেছনে আমাদের সহকর্মীদের পরিশ্রম রয়েছে আর তাদের পেছনে রয়েছে তাদের পরিবারের সমর্থন। তাই আমরা বিশ্বাস করি, আমাদের দায়িত্ব শুধু কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, তাদের পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতিও আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমরা চাই শিক্ষার্থীরা তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাক এবং জানুক যে প্রিয়শপ তাদের পাশে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});