মঙ্গলবার , ৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ডিবির জালে আটক ৪ ইয়াবা ব্যবসায়ী

ঢাকা ইনফো২৪
জুন ৯, ২০২৬ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) সদরপুর থানার চন্দ্রপাড়া এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. কামরুল মোল্লা (২৮), শাহিনুর আকন্দ (২৬), মো. শাহিন ফকির (৩০) ও সাইদুল মাতুব্বর (৩২) এর মধ্যে কামরুল মোল্লা ও শাহিনুর আকন্দ ভাঙ্গা উপজেলার তাড়াইল ইশ্বরদী এলাকার বাসিন্দা। অপরদিকে শাহিন ফকির ও সাইদুল মাতুব্বর ভাঙ্গা উপজেলার তুজারপুর জমাদ্দারপাড়া এলাকার বাসিন্দা।

এবিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ডিবি পুলিশের পক্ষ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।