Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ফরিদপুরে বিস্ফোরক মামলায় সেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
মার্চ ১৭, ২০২৬ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের সালথায় মো. রাকিবুল হাসান জুয়েল (৩৪) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সালথা সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি দ্রুত বিচার ও বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন

গ্রেপ্তার মো. রাকিবুল হাসান জুয়েল সালথা উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি উপজেলার ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ভাওয়াল পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা আব্দুল ওহাব মাতুব্বরের ছেলে।

এবিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, গ্রেপ্তারকৃত রাকিবুল হাসান জুয়েল সালথা উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও দ্রুত বিচার ও বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে সালথা সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে রাকিবুল হাসান জুয়েলকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।