রবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘ফাইনালে আর্জেন্টিনা স্পেনকে ৩-২ গোলে হারাবে’

ঢাকা ইনফো২৪
জুলাই ১৯, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

‘ফাইনালে আর্জেন্টিনা স্পেনকে ৩-২ গোলে হারাবে’

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণীর ঘটনা সাম্প্রতিক সময়ে এক নতুন মাত্রা পেয়েছে। পাঁচ বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ করা একটি পুরোনো পোস্ট হঠাৎ করেই ভাইরাল হয়ে উঠেছে। 

অনেক ফুটবলপ্রেমী এটিকে ‘অলৌকিক ভবিষ্যদ্বাণী’ হিসেবে দেখছেন, আর সেই পোস্ট ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।

 

ঘটনার শুরু ২০২১ সালের একটি পোস্ট থেকে। পোস্টে দাবি করা হয়েছিল, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা স্পেনকে ৩-২ গোলে হারাবে। ইতোমধ্যে স্পেন ও আর্জেন্টিনা ফাইনালে উঠে যাওয়ায় সেই পুরোনো পোস্টটি আবার আলোচনার কেন্দ্রে এসেছে। 

স্পেন সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। অন্যদিকে, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছায় লিওনেল মেসির আর্জেন্টিনা। 

স্প্যানিশ গণমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ বছর আগের ওই পোস্টে ইঙ্গিত দেওয়া হয়েছিল, ইংল্যান্ড সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেবে। শেষ পর্যন্ত সেটিই হয়েছে। 

 

২০২১ সালের ১২ জুলাই করা সেই পোস্টে লেখা ছিল, ‘আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনকে ৩-২ গোলে হারিয়েছে।’

 

পোস্টটি ভাইরাল হওয়ার পর ফুটবল সমর্থকদের মধ্যে তুমুল বিতর্ক শুরু হয়েছে। কেউ কেউ বিস্ময় প্রকাশ করছেন—কীভাবে পাঁচ বছর আগে কেউ স্পেনের ফাইনালে ওঠার মতো ঘটনা অনুমান করতে পারল? 

তবে অনেকেই এটিকে নিছক ইন্টারনেট কৌশল হিসেবেও দেখছেন। এর আগে বিভিন্ন বড় টুর্নামেন্টে দেখা গেছে, কিছু অ্যাকাউন্ট সম্ভাব্য শত শত ফলাফল আগে থেকে পোস্ট করে রাখে।

পরে ভুল ভবিষ্যদ্বাণীগুলো মুছে দিয়ে শুধু সঠিক হওয়া পোস্টটি রেখে দেয়, যা পরে ভাইরাল হয়ে যায়।

 

প্রসঙ্গত, আগামী রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শিরোপার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা ও স্পেন। সেখানেই নির্ধারিত হবে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতবে নাকি ২০১০ সালের পর আবার স্পেন পরবে শিরোপার মুকুট। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});