সোমবার , ২০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ফাইনাল শুরুর কয়েক ঘণ্টা আগে ইয়মালের বার্তায় আলোচনার ঝড়

ঢাকা ইনফো২৪
জুলাই ২০, ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

ফাইনাল শুরুর কয়েক ঘণ্টা আগে ইয়মালের বার্তায় আলোচনার ঝড়

প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১০:৩১ এএম   (ভিজিট : ০)

লামিনে ইয়ামাল

X

লামিনে ইয়ামাল

বিশ্বকাপ ফাইনালের আগে ফুটবলারদের অনেকেই নিজের মতো করে মানসিক প্রস্তুতি নেন। কেউ পরিবারের সঙ্গে সময় কাটান, কেউ আবার স্মরণ করেন শুরুর দিনগুলো। স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালও বেছে নিয়েছেন সেই পথই।

আর্জেন্টিনার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের ফাইনালের কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রামে শৈশবের একটি ছবি প্রকাশ করেছেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার। 

ছবির সঙ্গে ইংরেজিতে লিখেছেন, ‘For you and for the streets’। অর্থাৎ, (তোমাদের জন্য এবং আমার শিকড়ের জন্য)। এই বার্তার মাধ্যমে নিজের বেড়ে ওঠার এলাকা রোকাফোন্দার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইয়ামাল।

ছবিতে ছোট্ট ইয়ামালকে দেখা যায় তার শৈশবের ক্লাব লা তোরেতার জার্সিতে। 

পোস্টে তিনি যুক্ত করেছেন স্প্যানিশ র‌্যাপার মোরাদের একটি গানও। ক্যারিয়ারের শুরু থেকেই নিজের জন্মস্থান রোকাফোন্দার পরিচয় গর্বের সঙ্গে তুলে ধরেন ইয়ামাল। এমনকি ম্যাচে যে হেডব্যান্ড ব্যবহার করেন, সেখানেও লেখা থাকে রোকাফোন্দার নাম।

ফাইনালের আগে দেওয়া এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক সমর্থকের কাছে এটি শুধু একটি ছবি নয়, বরং জীবনের সবচেয়ে বড় ম্যাচের আগে নিজের শিকড়কে স্মরণ করার প্রতীকী বার্তা।

অবশ্য এবারের বিশ্বকাপের শুরুটা ইয়ামালের জন্য সহজ ছিল না। ইনজুরির কারণে প্রথম দিকে প্রত্যাশামতো খেলতে পারেননি। তবে ধীরে ধীরে ছন্দ ফিরে পেয়ে নকআউট পর্বে আবারও স্পেনের প্রথম একাদশে জায়গা করে নেন।

চলতি আসরে এখন পর্যন্ত সৌদি আরবের বিপক্ষে একটি গোল করেছেন ইয়ামাল। পাশাপাশি দুটি ম্যাচে হয়েছেন ম্যাচসেরা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});