শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ফিরছেন নেইমার, স্বস্তিতে ব্রাজিল

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর ব্রাজিল সমর্থকদের জন্য দারুণ এক সুসংবাদ নিয়ে হাজির হলেন কোচ কার্লো আনচেলত্তি। আগামী ২৫ জুন বাংলাদেশ সময় ভোর ৪টায় গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত দলের সবচেয়ে বড় তারকা নেইমার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ আনচেলত্তি নিজেই নিশ্চিত করেছেন এই তথ্য।

চোটের কারণে এখন পর্যন্ত বিশ্বকাপের মাঠে নামা হয়নি নেইমারের। মরক্কোর বিপক্ষে ডাগ-আউটে ছিলেন। তবে হাইতির বিপক্ষে ম্যাচে দলের সঙ্গে থাকতে তিনি ফিলাডেলফিয়ায় ভ্রমণও করেননি। বরং ডান পায়ের কাফ মাসলের চোট থেকে সেরে উঠতে এই নাম্বার টেন থেকে গিয়েছিলেন নিউ জার্সির বেজক্যাম্পেই। অবশেষে তার অপেক্ষার অবসান ঘটছে।

সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘নেইমার শনিবার থেকেই এককভাবে অনুশীলন শুরু করবে। এরপর সোমবার সে দলের মূল অনুশীলনে যোগ দেবে এবং স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে।’

গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় পায়ে চোট পেয়েছিলেন নেইমার। এরপর তার পায়ে ক্ষত ধরা পড়ায় প্রায় তিন সপ্তাহ অনুশীলন থেকে দূরে থাকতে হয়। বিশ্বকাপ খেলা নিয়েও ছিল সংশয়। অবশেষে চোট কাটিয়ে সেলেসাওদের ‘হেক্সা’ মিশনের সবচেয়ে বড় তারকা মাঠে ফিরছেন, যা গ্রুপ পর্বে শেষ ম্যাচের আগে ব্রাজিলের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিল।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন