রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ফিলিস্তিনিদের হাতেই থাকবে ফিলিস্তিনের শাসন: চীন


সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৩:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

একই সঙ্গে আন্তর্জাতিক বিরোধ সংলাপের মাধ্যমে সমাধান এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কর্তৃত্বকে সম্মান করার আহ্বান জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। খবর আনাদোলু এজেন্সির

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে হান ঝেং বলেন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব লঙ্ঘন করে একতরফা সামরিক পদক্ষেপের বিরোধিতা করে চীন।

তিনি বলেন, ফিলিস্তিন সংকটকে যত দ্রুত সম্ভব দ্বিরাষ্ট্রীয় সমাধানের সঠিক পথে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বড় শক্তিগুলোর ‘বিশেষ দায়িত্ব’ রয়েছে বলে মন্তব্য করেন হান ঝেং। তিনি বলেন, বড় দেশগুলোর উচিত আন্তর্জাতিক নিয়ম মেনে চলা, আইনের শাসন সমুন্নত রাখা এবং সঠিক কাজ করার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া।

মধ্যপ্রাচ্য, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর আহ্বানও জানান তিনি।

ফিলিস্তিন সংকটের বিষয়ে হান পশ্চিম তীরে শাসনব্যবস্থা আরও কার্যকর করার আহ্বান জানান। এ ক্ষেত্রে ‘ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে’, এই নীতির সঙ্গে সামঞ্জস্য রাখার কথা বলেন তিনি।

একই সঙ্গে গাজায় যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের ক্ষেত্রেও দ্রুত অগ্রগতির আহ্বান জানান চীনের ভাইস প্রেসিডেন্ট।

আন্তর্জাতিক বিরোধের ক্ষেত্রে সামরিক পদক্ষেপের পরিবর্তে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি জাতিসংঘের কাঠামো ও নিরাপত্তা পরিষদের কর্তৃত্বকে সম্মান করার ওপর জোর দেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});