Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ফুল বাগানে গ্ল্যামারাস লুকে মিমি চক্রবর্তী

ঢাকা ইনফো২৪
মার্চ ১২, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী সম্প্রতি গ্ল্যামারাস লুকে ভক্তদের সামনে ধরা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ফটোশুটে তিনি প্রকৃতির মাঝে ফুলে ঘেরা এক মনোরম পরিবেশে সময় কাটাচ্ছেন।

শেয়ার করা ছবিগুলোতে মিমিকে হালকা সবুজ রঙের স্লিভলেস টপ ও সাদা প্যান্টে দেখা গেছে। সরল অথচ স্টাইলিশ এই সাজে তিনি স্বাভাবিক সৌন্দর্যের অনন্য প্রকাশ ঘটিয়েছেন। হাতে ফুল ধরে চিন্তামগ্ন ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা মিমির মুখের অভিব্যক্তিতে মৃদু আবেগ ও শান্ত ভাব ফুটে উঠেছে। আরেক ছবিতে তিনি মোবাইল হাতে সেলফি তুলতে ব্যস্ত, চারপাশে ফুটে থাকা গোলাপি ফুল ও সবুজ গাছপালা ছবির সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে।

ক্লোজআপে মিমির হাসিমাখা মুখ, স্বাভাবিক মেকআপ, খোলা চুল ও ছোট গোলাকার কানের দুলের সঙ্গে তার লুককে আরও আকর্ষণীয় করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে। অনেকেই সরলতার মধ্যেই মিমির এই নতুন লুকের প্রশংসা করেছেন এবং মুগ্ধতা প্রকাশ করেছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।