শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ফেরদৌস ওয়াহিদ পান্থ আফজালের আড্ডায়


অক্টোবর ১৬, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

জনপ্রিয় বাংলা পপসংগীতের শিল্পী ফেরদৌস ওয়াহিদ। নিজের স্বতন্ত্র গায়কী ও জনপ্রিয় সব গানের মাধ্যমে কয়েক প্রজন্মের শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। এবার সংগীতজীবনের নানা স্মৃতি, ব্যক্তিগত অভিজ্ঞতা ও জীবনের অজানা গল্প নিয়ে হাজির হচ্ছেন ডিজিটাল সেলিব্রিটি টক শো ‘স্টার স্টোরিজ’-এ। আগামীর সময় এন্টারটেইনমেন্টের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আজ রাত ৮টায় প্রচারিত হবে অনুষ্ঠানটির বিশেষ এই পর্ব। এতে ফেরদৌস ওয়াহিদের সঙ্গে আড্ডায় থাকবেন উপস্থাপক পান্থ আফজাল।

দীর্ঘ সংগীতজীবনের নানা অধ্যায়, জনপ্রিয় গান তৈরির পেছনের গল্প, সংগীতাঙ্গনের পরিবর্তন এবং ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা উঠে আসবে এই আড্ডায়। পাশাপাশি থাকবে তার ভালো লাগা, জীবনবোধ, স্মৃতিচারণ ও সমসাময়িক সংগীত নিয়ে নানা প্রসঙ্গ। ‘স্টার স্টোরিজ’-এর আয়োজন সাজানো হয়েছে তারকার পরিচিতির বাইরের মানুষটিকে জানার আগ্রহ থেকে। তাই সরাসরি প্রশ্ন, প্রাণবন্ত আড্ডা ও মজার কিছু পর্বের মধ্য দিয়ে ফেরদৌস ওয়াহিদকে নতুনভাবে আবিষ্কারের সুযোগ পাবেন দর্শকেরা। তারকাদের কাজ, জীবন ও অজানা গল্প নিয়ে ‘স্টার স্টোরিজ’ আগামীর সময় এন্টারটেইনমেন্টের নিয়মিত আয়োজন।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});