Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ফের কাতারে হামলা, ট্রাম্পের হুশিয়ারি

ঢাকা ইনফো২৪
মার্চ ১৯, ২০২৬ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

ইরান যদি কাতারে আবার কোনো হামলা চালায়, তবে দেশটির প্রধান গ্যাসক্ষেত্রগুলোতে বড় মাপের চালানোর হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিকমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ বৃহস্পতিবার এক পোস্টে এই হুমকি দেন তিনি। খবর বিবিসির

কাতারের রাস লাফ্ফান এনার্জি কমপ্লেক্সে ইরান হামলা চালানোর পর ট্রাম্প এই হুশিয়ারি দিলেন।

বুধবার রাতে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলা চালায় ইসরায়েল। এটি বিশ্বে সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসক্ষেত্র বলে বিবেচিত। ওই হামলার জবাবে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় কয়েকটি দেশে হামলা চালিয়েছে ইরান। কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির কয়েকটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন ও রপ্তানি স্থাপনায় আবার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর আল-জাজিরা

আজ বৃহস্পতিবার ভোরে ইরানের এ হামলায় স্থাপনাগুলোতে ‘বড় ধরনের আগুন’ লাগার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাতার এনার্জি। রাষ্ট্রায়ত্ত এ জ্বালানি কোম্পানিটি জানিয়েছে, ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে জরুরি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে মোতায়েন করা হয়েছে। এর আগে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি বিশ্বের সর্ববৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলের আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদনকারী প্রতিষ্ঠান কাতার এনার্জি বলেছে, এই মুহূর্তে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হামলায় তাদের ‘পার্ল জিটিএল’ (গ্যাস-টু-লিকুইডস) স্থাপনার ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে।

আমার বাঙলা/আরএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।