Dhakainfo24
ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি

ঢাকা ইনফো২৪
মার্চ ২৫, ২০২৬ ৯:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি

আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপের পর ফরাসি ফুটবলের জিনেদিন জিদান দায়িত্ব নিতে যাচ্ছেন ফ্রান্স জাতীয় দলের প্রধান কোচের। সে ব্যাপারে তিনি সম্মত হয়েছেন বলে জানিয়েছে ইএসপিএন। সোমবার এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যমটি।
৫৩ বছর বয়সী জিদান মৌখিকভাবে ফ্রান্স ফুটবল ফেডারেশনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন বলে জানা গেছে। আর শেষ পর্যন্ত সেটি সত্য হলে ২০১২ সাল থেকে ফ্রান্সের কোচের দায়িত্বপালন করতে থাকা দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হবেন তিনি।
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দুই দফায় (২০১৬-১৮ ও ২০১৯-২১) দায়িত্ব পালন করা জিদানকে দীর্ঘদিন ধরেই ফ্রান্স দলের ভবিষ্যত কোচ হিসেবে দেখা হচ্ছিল।
খেলোয়াড়ি জীবনে জিদান ছিলেন বিশ্বসেরা মিডফিল্ডারদের একজন। তিনি ১৯৯৮ সালে জিতেছেন ব্যালন ডি’অর এবং তিনবার (১৯৯৮, ২০০০ ও ২০০৩) হয়েছেন ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। তার নেতৃত্বেই ফ্রান্স ১৯৯৮ সালে বিশ্বকাপ জেতে এবং ২০০৬ সালে রানার্স-আপ হয়।
তবে ২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালে ইতালির ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জিকে বুকে হেডবাট করে লাল কার্ড দেখায় বিতর্কিতভাবে মাঠ ছাড়তে হয়েছিল তাকে, যা ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্ত হিসেবে বিবেচিত।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।