বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্সে পুনর্নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত খন্দকার এম. তালহাকে সংবর্ধনা

Link Copied!

ফ্রান্সে চুক্তিভিত্তিক পুনর্নিয়োগ পাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম. তালহাকে সংবর্ধনা দিয়েছেন ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে প্যারিসে বাংলাদেশ দূতাবাসের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আগে আয়োজিত মতবিনিময় সভায় ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় করেন এবং বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক ও প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

দূতালয় প্রধান মো. ওয়ালিদ বিন কাশেমের সঞ্চালনায় মতবিনিময় সভায় ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, সাবেক সহসভাপতি আব্দুর রহিম, শাহ জামাল, অধ্যাপক তসলিম উদ্দিন, রশীদ পাটওয়ারি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ, খেলাফত মজলিসের কাওছার উদ্দিন এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি আলতাফুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বক্তারা রাষ্ট্রদূত খন্দকার এম. তালহাকে পুনর্নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানান। তাঁরা আশা প্রকাশ করেন, ফ্রান্সে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরা, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করা এবং বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে রাষ্ট্রদূতের ভূমিকা অব্যাহত থাকবে।

রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। দায়িত্ব পালনে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা, পরামর্শ ও আন্তরিকতার কথা উল্লেখ করে তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে পুনর্নিয়োগের মাধ্যমে তাঁর ওপর আস্থা রাখার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান।

রাষ্ট্রদূত বলেন, ফ্রান্সে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথভাবে উপস্থাপন, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে দূতাবাসের কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে তিনি তাঁর দায়িত্ব পালন করে যাবেন।

দায়িত্ব পালনকালে দূতাবাসের বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রমের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে এসব ক্ষেত্রে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এ ছাড়া ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের স্বার্থ ও অগ্রাধিকারগুলো যথাযথভাবে উপস্থাপন এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও সুদৃঢ় করার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন।

প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দূতাবাসের যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরা দেশের ভাবমূর্তি ও স্বার্থ সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দূতাবাস ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যতে আরও কার্যকরভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এনডিসি, পিএসসি), কাউন্সিলর মাহফুজা সুলতানা, দূতালয় প্রধান মো. ওয়ালিদ বিন কাশেম, প্রথম সচিব শেখ মারেফত তারেকুল ইসলাম, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিলসহ অন্যান্য কর্মকর্তা।

শাহ রিয়ার রিজবি। ফ্রান্স প্রতিনিধি। ঢাকা ইনফো

শাহরিয়ার রিজবি একজন বাংলাদেশি সাংবাদিক, যিনি অনলাইন সংবাদমাধ্যম DhakaInfo24-এর সঙ্গে যুক্ত।Shahriar Rijvi is a Bangladeshi journalist working with DhakaInfo24.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});