বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির ‘আত্মহত্যা’

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির ‘আত্মহত্যা’

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির ‘আত্মহত্যা’

প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৭:১১ পিএম   (ভিজিট : ০)

প্রতীকী ছবি

X

প্রতীকী ছবি

বগুড়ায় গোয়েন্দা পুলিশ-ডিবি হেফাজতে এক যুবকের ‘আত্মহত্যা’র ঘটনা ঘটেছে; যিনি অটোরিকশা ছিনতাইয়ের পর চালককে হত্যা মামলার আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

 রোববার সকাল ১০টার দিকে ডিবি কার্যালয়ে হাজতখানার বাথরুমে গিয়ে গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছেন বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার।

মৃত মো. আসাদ (৩০) সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা মধ্য উত্তরপাড়া গ্রামের মতি মুন্সির ছেলে। তিনি একই উপজেলার অটোরিকশা চালক আব্দুল মান্নান মোল্লা (৪৫) হত্যা মামলার আসামি ছিলেন।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।