বন্যাকবলিত মানুষের পাশে আল নজির ফাউন্ডেশন

বন্যাকবলিত মানুষের পাশে আল নজির ফাউন্ডেশন

বন্যাকবলিত মানুষের পাশে আল নজির ফাউন্ডেশন

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮:৪৬ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

কক্সবাজার এর চকরিয়া  উপজেলার বিভিন্ন এলাকায়  বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বড়বিল আল নজির ফাউন্ডেশন।  ২৩  জুলাই বৃহস্পতিবার দিনব্যাপী  উপজেলার বিভিন্ন প্লাবিত এলাকায় শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণসামগ্রী বিতরণ করেন আল নজির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ড. হারুন আজিজি আন-নদভী। এ সময় তিনি বলেন, দুর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। প্রতিষ্ঠালগ্ন থেকেই আল নজির ফাউন্ডেশন এতিম, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি জানান, তাঁর মরহুম পিতা অলিয়ে কামেল নজির আহমেদ (রহঃ)এর নামে  প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য মানবসেবা। তিনি সমাজের বিত্তবানদের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, বন্যায় ঘরবাড়ি ও জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা চরম দুর্ভোগে রয়েছেন। এ অবস্থায় খাদ্য সহায়তা তাদের জন্য স্বস্তি নিয়ে এসেছে।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন আল্লামা হাফেজ আবদুল হক, নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেসক্লাব সাবেক  সভাপতি আবদুল হামিদ, দৈনিক ইত্তেফাক ও ৭১ টেলিভিশনের নাইক্ষ্যংছড়ি উপজেলা সংবাদদাতা আবদুর রশিদ, এনটিভি অনলাইন প্রতিনিধি সিহাব উদ্দিন, মাওলানা মুফতি রিদুয়ানুল হকসহ স্থানীয় আলেম-ওলামা, সমাজসেবক, স্বেচ্ছাসেবক ও গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, আল নজির ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এতিম, অসহায়, দুস্থ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী, চিকিৎসা সহায়তা, শিক্ষা উপকরণ এবং অন্যান্য মানবিক সহায়তা প্রদান করে আসছে। চলমান বন্যা পরিস্থিতিতেও সংগঠনটি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে ধারাবাহিকভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।