বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ এমপি দীপেন দেওয়ানের

বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ এমপি দীপেন দেওয়ানের

বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ এমপি দীপেন দেওয়ানের

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৬:৫১ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

বিলাইছড়ি উপজেলার বন‍্যা দুর্গত এলাকা পরিদর্শন এবং বন‍্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন রাঙ্গামাটি আসনের সাংসদ ও সাবেক পার্বত‍্যমন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

মঙ্গলবার (১৪ জুলাই)  সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ফারুয়া ইউনিয়নের ৫০০ পরিবারের হাতে ত্রাণ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন তিনি।  

এছাড়া ফারুয়া ইউনিয়নের আলিখিয়ং আলীশাহ্ (রঃ) আস্তানা ও দরবার শরীফ পরিদর্শন করেন এবং ব্যক্তিগত তরফ থেকে সেখানে কিছু অর্থ সহায়তা প্রদান করেছেন।

ফারুয়া ইউনিয়নে ত্রাণ বিতরণ ও বন‍্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে তিনি বিলাইছড়ি উপজেলা বিশ্রামাগারে এসে সেখানে মধ্যাহ্নভোজ সেরে নেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দাপ্তরিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। 

এছাড়াও তিনি উপজেলা পরিষদ কম্পাউন্ডে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। 

বন‍্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ সফর কর্মসূচি শেষে তিনি বিকাল ৪ টার দিকে রাঙামাটি উদ্দেশ‍্যে যাত্রা করেন।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।