বরিশাল নগরীর রুপাতলীস্থ অপসোনিন ফার্মাসিউটিক্যালসের গ্লোবাল ক্যাপসুলের ফ্যাক্টরীতে প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে ফায়ারসার্ভিস। এর আগে সোমবার বিকেল থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, কারখানার বয়লারের জ্বালানীর জন্য কাঠের গুড়ি স্তুপ করে রাখা ছিলো। অসাবধানতাবশত ওই কাঠের গুড়িতে আগুন লেগে যায়।
ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে ছুটে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কাঠের গুড়ি হওয়ায় পুরোপুরি নিভে যেতে সময় লাগে। তবে আগুনে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক জানানো সম্ভব নয়, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে সঠিক তথ্য জানা যাবে বলেও তিনি উল্লেখ করেন।
কুশল/সাএ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
