Dhakainfo24
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল সিটি কর্পোরেশনের কর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

ঢাকা ইনফো২৪
মার্চ ১৮, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীসহ দৈনিক মজুরি ভিত্তিক ১ হাজার ৩৭৮ জন শ্রমিকের জন্য প্রধানমন্ত্রীর ৫ হাজার টাকা ঈদ উপহার আনুষ্ঠানিকভাবে বিতরণ করেছেন নগর প্রশাসক বিলকিস জাহান শিরিন।

বুধবার (১৮ মার্চ) বরিশাল টাউন হলে এ অর্থ বিতরণকালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেক পরিচ্ছন্নতা কর্মীসহ শ্রমিকরা নগদ অর্থ হাতে পেয়ে খুশির কান্নায় ভেঙে পড়েন।

এর আগে ঈদ বোনাসের দাবিতে এই নগরীর পরিচ্ছন্নতা কর্মীরা আন্দোলনও করছিলেন। নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমও ব্যাহত হচ্ছিল। পরে সদ্য বিদায়ী প্রশাসক ও বিভাগীয় কমিশনার মাহফুজুর রহমান এসব কর্মীদের সাথে এক বৈঠকে দুই হাজার টাকা বোনাস প্রদানের শর্তে বিষয়টির ফয়সালা করলেও বিষয়টি পরে প্রধানমন্ত্রীর নজরে আসায় তিনি সারাদেশের সব সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৫ হাজার টাকার ঈদ উপহারের কথা ঘোষণা করেন। বুধবার বরিশাল টাউন হলে সদ্য যোগদানকারী নগর প্রশাসক বিলকিস জাহান শিরিন আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন।

বরিশাল সিটি কর্পোরেশনের ১,৩৭৮ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীর মধ্যে ৭০৮ জন পরিচ্ছন্নতা কর্মী। আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ বিতরণকালে বরিশালের বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান, মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন ও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজায়ুল বারীও উপস্থিত ছিলেন।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।