বাঁশখালীতে ৩৬১টি কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

বাঁশখালীতে ৩৬১টি কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

বাঁশখালীতে ৩৬১টি কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১২:০৭ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যুঝুঁকি কমাতে এবং দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে ৩৬১টি কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৮ জুন) সকাল ১০টায় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭৭ হাজার ৩০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার মোট ৩৬১টি কেন্দ্রে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তারের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুমিনুল হক, ডা. সাইফুল আমিন, শিশু বিশেষজ্ঞ ডা. মুনিরুল্লাহ, ডা. রাশেদুল ইসলাম, থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার, স্যানিটরী ইন্সপেক্টর ছৈয়দ আকবর প্রমুখ।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তার বলেন, ‘এই কর্মসূচির আওতায় বাঁশখালী উপজেলার ৩৬১টি কেন্দ্রের (ক্যাম্পেইন) মাধ্যমে ৭৭ হাজার ৩০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।’

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।