বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের উন্নয়নে আরও ভূমিকা রাখবে জাতিসংঘ


সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘ আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিক প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ প্রত্যয়ের কথা জানান।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার কীভাবে বৃহত্তর পরিসরে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে পারে, সে বিষয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কারের বিষয়েও আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বাংলাদেশে জাতিসংঘের ভূমিকার প্রশংসা করেন। তিনি সরকারের চলমান কার্যক্রমে সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের আরও ঘনিষ্ঠ সহযোগিতা প্রত্যাশা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});