বুধবার , ২৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বাকেরগঞ্জে শিশুদের পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে কৌশল নির্ধারণ কর্মশালা

ঢাকা ইনফো২৪
জুন ২৪, ২০২৬ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জে শিশুদের পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে কৌশল নির্ধারণ কর্মশালা

বাকেরগঞ্জে শিশুদের পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে কৌশল নির্ধারণ কর্মশালা অনুষ্ঠিত

X

বাকেরগঞ্জে শিশুদের পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে কৌশল নির্ধারণ কর্মশালা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে শিশুদের পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহনীয়তা বাড়ানোর কৌশল নির্ধারণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল ১০ টায় সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) এর আয়োজনে সংস্থার উপজেলা কার্যালয়ে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি, শিশুদের অভিভাবক, সাঁতার প্র্রশিক্ষক, আঁচল মা (শিশুযত্ন কেন্দ্রের যত্নকারী), ভিলেজ ইনজুরি প্রিভেনশন কমিটির সভাপতি, গণমাধ্যমকর্মীসহ ২৪ জন অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে বিভিন্ন কৌশলগত দিক বর্ননা করেন। এবং প্রশিক্ষকের মাধ্যমে সাঁতারের কৌশলগুলো শিখলে শিশু নিজের ও অন্যের জীবন রক্ষায় তা কাজে লাগাতে পারে।

তাই শিশুদের পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে, (সিআইপিআরবি) পরিচালিত সাঁতার ও আঁচল কেন্দ্রগুলো চালু রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। কর্মশালায় উপস্থাপিত তথ্য-উপাত্ত থেকে জানা যায় সিআইপিআরবি ২০১৬ সাল থেকে বরিশাল বিভাগে শিশুদের পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে ভাসা ও নিরাপদে ভাসা প্রকল্প বাস্তবায়ন করছে।

কাজের অভিজ্ঞতায় তারা দেখেছে যে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে পানিতে ডুবে শিশুদের মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যায়।

এই পরিস্থিতিতে শিশুদের নিরাপদ রাখতে ও পানিতে ডুবা প্রতিরোধ কাজগুলোকে টেকসই করতে কী কী স্থানীয় কৌশল গ্রহণ করা যায়- এই কর্মশালায় তা নির্ধারণ করা হয়। (সিআইপিআরবি) এড়িয়া কো- অর্ডিনেটর মোঃ মোতাহার হোসেন জানান, যুক্তরাজ্যের রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইন্সটিটিউশন (আরএনএলআই) এবং প্রিন্সেস শার্লিন অব মোনাকো ফাউন্ডেশন নিরাপদে ভাসা প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন করছে।

এবং এই প্রকল্পের আওতায় বর্তমানে বাকেরগঞ্জ উপজেলায় ৫০টি আঁচল (শিশুযত্ন কেন্দ্র) পরিচালনার মাধ্যমে পাঁচ বছরের কম বয়সী প্রায় ১৩০০ শিশুকে পানিতে ডুবা থেকে সুরক্ষা দিচেছ। একইভাবে চলতি বছর ৬ থেকে ১০ বছর বয়সী ২,২০০ শিশুকে সাঁতার শেখানোর পরিকল্পনা রয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});