সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও উপস্থিতি দেখতে চান স্পিকার

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: জাতীয় সংসদে বাজেট অধিবেশনে সরকারের অনেক মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

সোমবার (২২ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে বিষয়টি উত্থাপন করেন জামায়াতের এই সংসদ সদস্য। এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদও সংসদে মন্ত্রীদের আরও বেশি উপস্থিতি দেখতে চান বলে উল্লেখ করেন।

সাইফুল আলম খান মিলন বলেন, তিনি লক্ষ্য করছেন যে বাজেট অধিবেশনে অধিকাংশ সময় অধিকাংশ মন্ত্রীরা থাকেন না। সংসদ সদস্যরা অনেক কিছু নোট করে নিয়ে আসেন এবং সরকারি দল ও বিরোধী দল সবাই বক্তব্য দেন, কিন্তু মন্ত্রীদের অনেকে উপস্থিত থাকেন না। তিনি বলেন, এখানে স্বাস্থ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেক মন্ত্রীই নেই এবং মন্ত্রীদের চেয়ার সব খালি পড়ে আছে। এ ব্যাপারে তিনি স্পিকারের সহযোগিতা কামনা করেন।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও উপস্থিতি দেখতে চান। তিনি বলেন, অন্তত অর্থমন্ত্রী এখানে আছেন। তবে তিনি অন্য মন্ত্রীদেরও অনুরোধ জানিয়ে বলেন, বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন এবং তারা উপস্থিত থাকলে সবাই বাধিত হবেন।

এরপর চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, অনেক মন্ত্রী রাষ্ট্রীয় বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তবে সংসদে তাদের আসা উচিত এবং এলে ভালো হয়। অর্থমন্ত্রী আগাগোড়াই এখানে উপস্থিত আছেন। বাজেট সংক্রান্ত বিষয়ে কথা বলা হলে অর্থমন্ত্রী এখানে আছেন এবং তিনি নিজেই বলবেন। তিনি বলেন, অর্থমন্ত্রী স্বাস্থ্য খাত, বিদ্যুৎ খাত, পুলিশ ও আইনসহ সব বিষয়ে কথা বলবেন এবং সে কারণেই বাজেট অধিবেশনে তিনি উপস্থিত থাকেন।

তিনি বলেন, তাদের দলের মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী সবসময় উপস্থিত থাকেন এবং অন্য মন্ত্রীরাও থাকেন। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, অন্য যারা অনুপস্থিত আছেন তারা যেন উপস্থিত থাকেন এবং সংসদ অধিবেশন উপভোগ করেন। তিনি বলেন, মন্ত্রীরা যেন সরকারি ও বিরোধী দলের সদস্যদের সব কথা মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলোর সমাধানের ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেন।

এরপর টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিরোধী দলের সমালোচনার জবাব দেন। তিনি বলেন, বিরোধী দলের সংসদ সদস্য মন্ত্রীদের অনুপস্থিতির কথা বলেছেন। তিনি বলেন, বলার আগে যদি নিজের দিকে তাকিয়ে বলা হতো তবে ভালো হতো, কারণ সংসদে বিরোধী দলের নেতা এবং উপনেতা দুজনের কেউই উপস্থিত নেই।

প্রতিমন্ত্রীর বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিরোধী দলের নেতা না থাকলে অসুবিধা নেই, কিন্তু মন্ত্রীদের থাকা প্রয়োজন। তিনি বলেন, সদস্যরা তাদের সমস্যাগুলোর কথা মন্ত্রীদের কাছেই বলবেন। সংসদের সৌন্দর্য রক্ষার্থে সবারই উপস্থিত থাকা বাঞ্ছনীয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন