কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিলমাকশা জলমহালের ভোগদখলকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব অষ্টগ্রামের আখড়াবাজার এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। পরে থেমে থেমে বিকেল ৩টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আমিনুল ইসলাম বলেন, শুক্রবার দুপুর ২টা পর্যন্ত ২২ জন চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে শাহিনের অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির উপজেলা সভাপতি সৈয়দ সাঈদ আহমদ। তাঁর দাবি, শাহিনের সমর্থকেরাই প্রথমে তাঁর লোকজনের ওপর হামলা চালান।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, সংঘর্ষের পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, জলমহালের ভোগদখল নিয়ে দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।