বিজয়নগরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের যাত্রী নিহত

বিজয়নগরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের যাত্রী নিহত

বিজয়নগরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের যাত্রী নিহত

প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৯:৩৬ পিএম   (ভিজিট : ০)

প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা

X

প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় মীর সাইফুল ইসলাম সাদ নামে এক প্রাইভেটকারের যাত্রী নিহত হয়েছেন। 

শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। নিহত সাইফুল (২৪) জেলার সরাইল উপজেলা সদরের চাঁনমনি পাড়ার মীর হেলাল মিয়ার ছেলে। তিনি সরাইল বিকেল বাজারের সাইফুল গ্যালারি নামে কাপড় ব্যাবসায়ি ছিলেন। এই ঘটনায় প্রাইভেটকার চালক গুরুতর আহত হয়েছেন।  

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, সাইফুল প্রাইভেটকার নিয়ে বিজয়নগর গিয়েছিলেন। মুকুন্দপুর একটি লেভেল ক্রসিং পাড় হতে গিয়ে প্রাইভেটকারটি রেললাইনে আটকে যায়। এসময় সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস চট্রগ্রাম যাওয়ার পথে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গিয়ে এতে থাকা সাইফুল ও চালক গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সাইফুলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, লেভেল ক্রসিংটি বৈধ, তবে সেখানে কোন গেইটম্যান নেই। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।