Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

বিজিবির জিরো টলারেন্স নীতিতে পাল্টে গেছে সুনামগঞ্জ সীমান্তের দৃশ্যপট

ঢাকা ইনফো২৪
মার্চ ১৯, ২০২৬ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

বিজিবি অধিনায়কের জিরো টলারেন্স নীতিতে পাল্টে গেছে সুনামগঞ্জ সীমান্তের দৃশ্যপট সুনামগঞ্জ প্রতিনিধি আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সমগ্র সুনামগঞ্জ জেলাজুড়ে এবং সীমান্তবর্তী এলাকা গুলোতে নিরাপত্তার এক দুর্ভেদ্য চাদর গড়ে তুলেছে বর্ডার গার্ড বাংলাদেশ ২৮ ব্যাটালিয়ন। বর্তমান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির দায়িত্ব গ্রহণের পর থেকেই গত কয়েক মাসে জেলায় সীমান্ত অপরাধ দমনে এক বিশাল পরিবর্তন হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিশেষ করে আসন্ন ঈদ উৎসবকে কেন্দ্র করে চোরাকারবারিদের তৎপরতা রুখতে এবং জেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি বিওপি ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল ব্যবস্থা কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে।

বিজিবি সূত্র থেকে জানা গেছে,যে বর্তমান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদিরের সরাসরি তত্ত্বাবধানে সীমান্তের জিরো পয়েন্ট থেকে শুরু করে জেলার গুরুত্বপূর্ণ সীমান্ত পথগুলোতে দিনরাত কঠোর নজরদারি চলছে। গত কয়েক মাসে ২৮ বিজিবির বিশেষ তৎপরতায় কোটি কোটি টাকার ভারতীয় চিনি এবং বিপুল পরিমাণ মাদক ও কসমেটিকসসহ বিভিন্ন অবৈধ পণ্যের চালান জব্দ করা হয়েছে। ঈদকে সামনে রেখে এই চোরাচালান প্রতিরোধে বিজিবি এখন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে যা স্থানীয় চোরাকারবারিদের জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে দাঁড়িয়েছে। জেলার সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জানিয়েছেন,যে বর্তমান অধিনায়ক যোগদানের পর থেকে সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে আমূল পরিবর্তন এসেছে। বিজিবির নিয়মিত ঝটিকা অভিযান এবং আধুনিক নজরদারি বৃদ্ধির ফলে মাদক ও অবৈধ চোরাচালান এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়াও সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ও শান্তিতে ঈদের আনন্দ উদযাপন করতে পারে সেই লক্ষ্যে বিজিবি সদস্যরা দুর্গম পাহাড় ও নদীপথে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করছেন। বর্তমান অধিনায়ক জাকারিয়া কাদির নিজে মাঠ পর্যায়ে বিভিন্ন বিওপি পরিদর্শন করে বিজিবি সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন যা সদস্যদের মনোবল আরও বাড়িয়ে দিয়েছে। জেলার সচেতন মহল বলছেন,সুনামগঞ্জবাসীর বিশ্বাস লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদিরের দক্ষ ও সাহসী নেতৃত্বে জেলার সীমান্ত এলাকা ভবিষ্যতে আরও নিরাপদ ও সুরক্ষিত হয়ে উঠবে।

সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন,যে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জেলার সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ পণ্য বা অনুপ্রবেশ হতে না দিতে তারা সর্বদা সজাগ রয়েছে। ঈদ উপলক্ষে এই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং অপরাধীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।